Web Analytics

বোস্টনের ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের প্যানেল শুক্রবার অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা আটকে দিয়েছে। প্যানেলটি মূলত ফেব্রুয়ারির একটি সিদ্ধান্ত বহাল রেখেছে, যেখানে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কথিত তৃতীয় দেশে ফেরত পাঠানোর নীতিকে বেআইনি বলা হয়েছিল। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে গড়াতে পারে।

আদালত বলেছে, কোনো অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানোর আগে সেখানে নির্যাতন বা নিরাপত্তাঝুঁকি নিয়ে আপত্তি জানানোর অর্থবহ সুযোগ দিতে হবে। আইনে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া এড়িয়ে কাউকে এমন দেশে পাঠানো যাবে না, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

তবে পদ্ধতিগত কারণে আগের রায়ের একটি অংশ বাতিল করেছে আদালত। সেই অংশে অভিবাসনপ্রত্যাশীদের আগে এমন দেশে পাঠানোর চেষ্টা করতে হবে কি না, যেখানে তাদের কোনো সংযোগ রয়েছে, তা নিয়ে প্রশ্ন ছিল। রিফিউজিস ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ফার্স্টের যৌথ উদ্যোগ থার্ড কান্ট্রি ডিপোর্টেশন ওয়াচের তথ্যে, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র অন্তত ২৯টি তৃতীয় দেশে ২৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানোর চুক্তি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।