Web Analytics

আল জাজিরার উদ্ধৃত নতুন ফক্স নিউজ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশের বেশি নিবন্ধিত ভোটার মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা ভুল ছিল। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পরিচালিত এই জরিপে ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপে ৭১ শতাংশ বলেন, যুদ্ধ শেষ করতে ট্রাম্প প্রশাসনের কোনো পরিষ্কার কৌশল নেই।

যুদ্ধ অবসানের বিষয়ে প্রশাসনের স্পষ্ট পরিকল্পনা নেই বলে মনে করেন ৯৫ শতাংশ ডেমোক্র্যাট, ৮৩ শতাংশ স্বতন্ত্র এবং ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তকে ভুল বলেছেন ৬০ শতাংশ ভোটার, আর ৩৭ শতাংশ তা সমর্থন করেছেন। জুনের জরিপে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে ভুল বলা ভোটারের হার ছিল ৫৮ শতাংশ।

দীর্ঘমেয়াদে সংঘাতটি যুক্তরাষ্ট্রকে কম নিরাপদ করবে বলে মনে করা ভোটারের হার এপ্রিলে ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪৭ শতাংশ হয়েছে। বিপরীতে ৩২ শতাংশ মনে করেন, যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক অনুমোদন ৩৯ শতাংশ; ৬১ শতাংশ অসন্তুষ্ট। পররাষ্ট্রনীতিতে তাঁর অনুমোদন নেমে ৩৭ শতাংশে এসেছে, যা তাঁর দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।