Web Analytics

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে জয়ই এখন সেলেসাওদের একমাত্র লক্ষ্য। নক-আউট পর্বে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে তিন পয়েন্টের বিকল্প ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমার বেস ক্যাম্পে হালকা দৌড় ও বল পায়ে অনুশীলন শুরু করলেও মেডিকেল টিমের সতর্কবার্তা থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই রণকৌশল সাজাচ্ছে ব্রাজিল।

শনিবার ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নেইমারকে বেঞ্চে রেখে আক্রমণভাগে অন্য খেলোয়াড়দের ওপর ভরসা রাখছেন কোচ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।