Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৫ সেন্ট কমে ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনটি ঘটেছে একদিন আগে বড় উল্লম্ফনের পর।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার দাম বাড়লেও মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল, কারণ বাজারে আশা করা হচ্ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ব্যাপক চুক্তি হতে পারে এবং যুদ্ধবিরতি চলবে। বাজারসংশ্লিষ্টরা মনে করেছিলেন, এই চুক্তি হলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে।

সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেভা জানান, সম্ভাব্য চুক্তি অনিশ্চয়তা দূর করবে বলে আশা করা হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত বাজারে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।