Web Analytics

রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজউককে রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে গ্রাহক হয়রানি বন্ধে নিয়মিত নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। অতীতে প্লট বরাদ্দে সংঘটিত অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন ভূমিনির্ভর প্রকল্পের পরিবর্তে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে আবাসন সুবিধা সম্প্রসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

পরিকল্পিত ও টেকসই নগরায়ণের জন্য সমন্বিত ইউটিলিটি ব্যবস্থা ও ভূগর্ভস্থ ক্যাবল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নতুন বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা, পর্যাপ্ত ওয়াশরুম ও নামাজের স্থান নিশ্চিত করার কথাও বলা হয়। বৈঠকে ঢাকার লেক সংরক্ষণ এবং নগরীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।