Web Analytics

বাগেরহাটের মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার সহজ শর্তের ঋণচুক্তি সই করেছে। সোমবার ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের চুক্তি সই হয়। প্রকল্পে অর্থায়ন করবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক।

প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। এসব অবকাঠামো ও যন্ত্রপাতির মাধ্যমে পণ্য ওঠানো-নামানো, সংরক্ষণ এবং কনটেইনার ব্যবস্থাপনার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, চীন সরকার ২ শতাংশ সুদে ঋণ দেবে; পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর। বাংলাদেশের পক্ষে ইআরডির যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেনজঝুন টিয়ান চুক্তিতে সই করেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে অবকাঠামোগত সক্ষমতা ও সেবার দক্ষতা বাড়তে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।