Web Analytics

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সব ধরনের বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তটি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কবে বদলি ও পদায়ন কার্যক্রম পুনরায় শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনার মাধ্যমে এ বিষয়ে জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের সরকারি কলেজ ও মাদরাসাগুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাঁদের বদলি ও পদায়ন প্রক্রিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। বদলি করিয়ে দেওয়ার নামে একটি চক্র অর্থ আদায় করছে বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও অভিযোগগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।