Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন মঙ্গলবার চীন সফরে ঢাকা ত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এই সফরের অন্যতম লক্ষ্য।

সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। চীন যাত্রার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

সফরকালে শিক্ষামন্ত্রীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তিনি শিক্ষাবিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশ নেবেন এবং চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। এ সময় শিক্ষা-সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।