Web Analytics

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চলে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭৯৪ জনের মধ্যে ৬১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয় এবং বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৮৯ জনকে আটক করা হয়েছে। কুমিল্লায় ৩৬২, নোয়াখালীতে ১৩৭, লক্ষ্মীপুরে ১২৮, কক্সবাজারে ১৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৭, ফেনীতে ৫, রাঙামাটিতে ১০ এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়।

পুলিশের তথ্যে, বিভিন্ন মামলায় গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, আগের মামলায় ৬২ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১২১ জন এবং মাদক মামলায় ৭১ জন রয়েছেন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড, ৮ হাজার ৭৫০ টাকা জরিমানা এবং ৩৯টি মাদক মামলা করা হয়েছে। একটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।