Web Analytics

দিল্লির যন্তর মন্তরে ২০ জুলাইয়ের আন্দোলনে পেলেট গানের ছররা গুলিতে শিক্ষার্থী সাহিল লোচাব আহত হয়েছেন বলে অভিযোগ তুলে শুক্রবার পার্লামেন্ট মার্গ থানায় অবস্থান নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আহত শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে থানায় যান এবং ঘটনায় এফআইআর দায়ের ও পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানান। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত থানা ছাড়বেন না বলেও জানান রাহুল।

রাহুলের সঙ্গে থানায় যোগ দেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তারা ডেপুটি কমিশনার অব পুলিশের দপ্তরে গিয়ে আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। কংগ্রেসের দাবি, সাহিলের পক্ষ থেকে আগে অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর দায়ের করেনি।

সাংবাদিকদের রাহুল বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদের সময় সাহিল ছররা গুলিতে আহত হন। তিনি সাহিলের টি-শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদমাধ্যমকে দেখান। রাহুলের দাবি, সাহিলের শরীরে দুই শতাধিক পেলেট রয়েছে এবং তার চোখে তিনটি পেলেট রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।