Web Analytics

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপের উপকূলে জেলেদের জালে এক টানেই ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। রোববার বিকেলে জেলেরা মাছগুলো জেটিঘাটে নিয়ে আসার পর স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩৩ লাখ টাকায় কিনে নেন। স্থানীয় জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারে এসব ইলিশ ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি। মাঝি নুরুল ইসলামের নেতৃত্বে ১৫ জন জেলে শুক্রবার সকালে সাগরে গিয়েছিলেন এবং রোববার ভোরে এই বিপুল পরিমাণ ইলিশ জালে ওঠে।

স্থানীয় ব্যবসায়ী ফারুকের কাছে মাছগুলো বিক্রি করা হয়। শাহ পরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি জানান, দীর্ঘদিন ইলিশের অভাবে জেলেরা আর্থিক সংকটে ছিলেন। এই বড় বিক্রির মাধ্যমে কিছু ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে এবং মাছগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

টেকনাফ উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, সরকার প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে উৎপাদন ও আকার বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।