Web Analytics

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীন সফর করবেন। প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সফরে ট্রাম্প ইরান সংকট ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সফরটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনে প্রথম এবং ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর হবে।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য শুল্ক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ট্রাম্পের সফর মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ইরান প্রসঙ্গে শি জিন পিংয়ের ওপর চাপ সৃষ্টি করবেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।

সফরের অংশ হিসেবে ট্রাম্প বেইজিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।