Web Analytics

তারল্য পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংককে মূলধন পুনরুদ্ধার, খেলাপি ঋণ আদায় ও লাভজনক বিনিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকট নিরসনে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই সুপারিশ দেওয়া হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদকে তিন বছর মেয়াদি বাস্তবসম্মত পুনর্গঠন পরিকল্পনা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।

উপস্থাপিত তথ্যে বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ, লিকুইডিটি কভারেজ রেশিও ৩৬৩ দশমিক ৩৫ শতাংশ এবং লিভারেজ রেশিও ঋণাত্মক ১৬ দশমিক ৫১ শতাংশ। সময়সীমাবদ্ধ আদায় কৌশল, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা, অবলোপন করা ঋণ পুনরুদ্ধার ও আইনি দাবি জোরদারের সুপারিশ করা হয়েছে। শাখাগুলোকে মাসিক লক্ষ্যমাত্রার ভিত্তিতে প্রকৃত নগদ ঋণ আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও বলা হয়েছে।

কম ব্যয়ের চলতি ও সঞ্চয়ী হিসাবের আমানত বাড়িয়ে তহবিল ব্যয় কমানো এবং তারল্যকে মানসম্মত আয়বর্ধক সম্পদে রূপান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকের নিট উন্মুক্ত বৈদেশিক মুদ্রা অবস্থান ৩৩ দশমিক ৮৭ মিলিয়ন ডলার থেকে নির্ধারিত ৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে নামানোর কথাও বলা হয়। চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা জানান, ব্যাংক নির্দেশনা মেনে সম্পদের গুণগত মান উন্নয়ন ও খেলাপি ঋণ কমাতে কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।