Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ ২০২৬ সালে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। ১২ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। দেশের মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, বর্ষায় জলাবদ্ধতা হ্রাস এবং মাছ চাষ ও হাঁস পালনের মাধ্যমে খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সরকার।

বিশেষজ্ঞদের মতে, খাল পুনরুদ্ধার হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, বন্যা ও জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পানি সম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশে স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ও সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা উপকৃত হবেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, খাল সচল হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষিকাজে নতুন প্রাণ ফিরে আসবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।