Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের তিনি জানান, এর বেশি টাকা নেওয়া হলে সরকার ব্যবস্থা নেবে।

একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগপ্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, কর্মী পাঠাতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল। তিনি বলেন, ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত জানাতে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।