Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রংপুরের নির্বাচনি এলাকায় প্রথম সফরে যাচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তাঁর হারাগাছ সফরকে কেন্দ্র করে পৌর বিএনপি নেতা এমদাদুল ভরসার নেতৃত্বে বিক্ষোভ ও হরতালের ডাক দেওয়া হয়। রোববার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন সতর্ক করে বলেন, তাঁর সফরকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় ভরসা ও বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। তিনি জানান, হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পাশে থেকে কাজ চালিয়ে যাবেন।

পোস্টে আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচনের দিন ভরসার সমর্থকরা এনসিপি কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও ভোটকেন্দ্রে অনিয়ম করেছে। তিনি বলেন, প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের পর ভরসার অনুসারীরা এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

আখতার হোসেন জানান, তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হারাগাছ যাচ্ছেন। তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নে তিন দফায় সাড়ে ছয় কোটি টাকার বিশেষ বরাদ্দ এনেছেন এবং সেই কাজ শিগগিরই শুরু হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।