Web Analytics

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বাতিক এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে স্বজনরা আবেগাপ্লুত হলেও তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় পরিবারের কাউকে চিনতে পারছেন না।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান আমির হোসেন এবং প্রথম কয়েক বছর রংয়ের কাজ করে দেশে অর্থ পাঠাতেন। তিন বছর পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে প্রবাসী বাংলাদেশিরা তাকে মানবেতর অবস্থায় খুঁজে পান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন। পরিবার তাকে শনাক্ত করে ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশ দূতাবাস যাচাই শেষে ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করে।

ব্র্যাক জানিয়েছে, আমির হোসেনের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তার চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।