Web Analytics

ইসরাইল জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি কারখানা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি। রোববার বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে এই হামলা চালায় তেহরান। ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে এবং মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো পদার্থ পাওয়া যায়নি।

পরিদর্শনের পর কর্তৃপক্ষ ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছিল।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শিল্পাঞ্চলে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে আলজাজিরা সূত্রে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।