Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের আশরাফপুর ক্যাম্পের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের দ্রুত প্রতিরোধে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে। বিজিবি তাদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা না ফিরলে পুশ-ব্যাকের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনার পর সীমান্তে বিজিবি টহল ও নজরদারি বাড়িয়েছে। অপরদিকে সীমান্তের ওপারে বিএসএফও তাদের চৌকিগুলোতে জনবল বৃদ্ধি করেছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।