Web Analytics

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিষয়ে দুই পক্ষ কথা বলে। শিক্ষা উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র প্রসারের বিষয়ও আলোচনায় আসে।

শিক্ষামন্ত্রী প্রতিনিধিদলের কাছে ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি এসব বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও জানান। কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল খাতসহ শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কানাডার আগ্রহ প্রকাশ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।