Web Analytics

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রোববার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌকায় হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছেন বলে মার্কিন বাহিনী জানিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নৌকাটি মাদক পাচারকারীদের দ্বারা পরিচালিত ছিল বলে দাবি করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক রুটে চলাচল করছিল। তবে এসব হামলাকে অনেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করছেন। নিহতদের মধ্যে কেউ কেউ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, লাতিন আমেরিকায় সক্রিয় ‘নার্কো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যত যুদ্ধ চলছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদকবাহী নৌকা শনাক্তের অভিযান এতটাই সফল হয়েছে যে এখন নতুন লক্ষ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।