Web Analytics

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারের নিয়ম ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে কার্যক্রম নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৩ নভেম্বরের একটি স্মারকের উল্লেখ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বাস্তবায়ন না হওয়া মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় ২৯ নভেম্বর বেলা আড়াইটায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সংযুক্তিতে শিক্ষা বিভাগের অধীনে দুটি সিদ্ধান্তের কথা রয়েছে। অন্য সিদ্ধান্তটি সরকারি দপ্তরগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে, যা ৩ আগস্টের মন্ত্রিসভা বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।