Web Analytics

শিশু হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। বুধবার কলম্বোয় নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী।

সিরিলিয়া সাভিয়া নামের দাতব্য সংস্থার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি, প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার, নিয়ে তদন্ত চলছে। কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য বিশেষায়িত স্ক্যানার কেনার উদ্দেশ্যে অর্থটি সংগ্রহ করা হয়েছিল। কর্মকর্তাদের মতে, চীনা সরকার এরই মধ্যে হাসপাতালটিকে একই ধরনের একটি স্ক্যানার দিয়েছে, ফলে অনুদানের অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

শিরান্থি রাজাপাকসে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, অর্থ আত্মসাৎ করা হয়নি। মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগে বলেন, অর্থ সিরিলিয়া সাভিয়ার হিসাবেই নিরাপদ রয়েছে এবং কোনো জালিয়াতি হয়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকার পর সোমবার দেশে ফেরেন তিনি। গ্রেপ্তার ঠেকাতে তার করা আবেদনের শুনানি আগামী ১২ অক্টোবর নির্ধারিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।