Web Analytics

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা কুয়েত ও সৌদি আরবে সামরিক উপস্থিতি কমানোর পাশাপাশি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত বাহরাইনের নৌঘাঁটি পুনর্নির্মাণের কথা বিবেচনা করছেন। পেন্টাগন এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিছু ঘাঁটি ও কার্যক্রম ইসরাইলে স্থানান্তরের সম্ভাবনাও বিবেচনা করছে। কর্মরত ও সাবেক মার্কিন সেনা সদস্য, স্যাটেলাইট চিত্র এবং সামাজিক মাধ্যমের ফুটেজের বরাতে বলা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড হেডকোয়ার্টারসহ অন্তত এক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ঝুঁকি পুনর্মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে, যা ভবিষ্যৎ মোতায়েন ও নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।