Web Analytics

মিসরের কায়রোর কাছে ৪ হাজার ৩০০ বছরের পুরোনো একটি সমাধি আবিষ্কার করেছে মিসরীয়-স্প্যানিশ প্রত্নতাত্ত্বিক দল। চলতি বছরের গ্রীষ্মকালীন খনন মৌসুমে উত্তর সাক্কারার মারিয়েত কবরস্থান এলাকায় সমাধিটির সন্ধান মেলে। মিসরের কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাচীন মিসরের উচ্চপদস্থ কর্মকর্তা ইউনমেন এবং তার বাবা ইটির সমাধি। সমাধিটি পঞ্চম রাজবংশের ফারাও জেদকারে ইসেসির শাসনামলের, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৪ শতকের।

ইউনমেনের দায়িত্ব ছিল রাজ্যের প্রজাদের অভিযোগ ও আবেদন শোনা, সেগুলো বিবেচনা করা এবং রাষ্ট্রের কাছে উপস্থাপন করা। সাক্কারা প্রত্নতাত্ত্বিক এলাকার পরিচালক আমর আল-তাইয়েব বলেন, এই দায়িত্ব প্রাচীন মিসরীয় ‘মাআত’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; এটি সত্য, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলার প্রতীক। বার্সেলোনা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজের যৌথ প্রকল্পের অংশ হিসেবে খননকাজটি চলছিল।

আবিষ্কৃত স্থাপনাটি সমতল ছাদবিশিষ্ট মাস্তাবা, যেখানে ইউনমেন ও ইটির জন্য দুটি অন্ত্যেষ্টিক্রিয়া চ্যাপেল রয়েছে। ইটি ছিলেন উচ্চপদস্থ লেখক; তিনি কৃষিজমি ও দেবতাদের উদ্দেশ্যে দেওয়া নৈবেদ্য তদারক করতেন। ইউনমেনের চ্যাপেলে কৃষক, নৈবেদ্য বহনকারী কর্মচারী ও শেষকৃত্যের দৃশ্য খোদাই আছে এবং বহু ছবির মূল রং অক্ষত রয়েছে। ইটির চ্যাপেলে রঙিন নৈবেদ্যের দৃশ্য ও একটি ‘ফলস ডোর’ পাওয়া গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।