Web Analytics

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার রাজ্যসভায় বক্তৃতা দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত শান্তির পক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান ও ইসরাইলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। জয়শঙ্করের ভাষ্য অনুযায়ী, এসব দেশের নেতারা সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, ইরানে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকে আছেন এবং বর্তমানে ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা কঠিন। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ভারতে জ্বালানিসংকটের আশঙ্কা দেখা দিয়েছে, তবে জনগণকে নিশ্চিন্ত থাকতে আহ্বান জানান তিনি। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সাধারণ মানুষের সুবিধা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানান জয়শঙ্কর।

পরে লোকসভায় তিনি বলেন, ইরানে অবস্থানরত ভারতীয়দের আর্মেনিয়া হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং ইরানও এতে সহযোগিতা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।