লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের টাইর জেলার মাজদাল জাউন শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মঙ্গলবার আল জাজিরা এই তথ্য জানিয়েছে। হামলার সময় উদ্ধারকারী দলের সঙ্গে থাকা দুই লেবানিজ সেনাও আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত তিন স্বাস্থ্যকর্মী এর আগের এক পৃথক হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। পরে নতুন হামলায় তারা প্রাণ হারান। ঘটনাটি ইসরাইল সীমান্তের কাছাকাছি এলাকায় ঘটেছে, যেখানে সাম্প্রতিক সময়ে একাধিক হামলার ঘটনা ঘটছে।
প্রতিবেদনে নিহতদের পরিচয় বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং ইসরাইলের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।