Web Analytics

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। বুধবার দুপুরে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে। সর্বনিম্ন লঞ্চভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চমালিকেরা ভাড়া বৃদ্ধির দাবি জানান। তাঁরা নৌপরিবহনমন্ত্রীর কাছে চিঠি দিয়ে একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর আবেদন করেছিলেন।

লঞ্চভাড়া বৃদ্ধির আগে বাস ও মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। নতুন বাসভাড়া ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।