Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের প্রয়োজন পূরণ ও সেবা নিশ্চিত করার জন্য ব্যবহার করতে হবে, সেবা বাধাগ্রস্ত করার জন্য নয়। তিনি দেশের প্রকৃত জনসংখ্যা ও জন্ম-মৃত্যু নিবন্ধন তথ্যভান্ডারের মধ্যে বড় অসঙ্গতির কথা তুলে ধরে নির্ভুল ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। সাধারণ নাগরিককে একটি জন্মসনদের জন্য বারবার ইউনিয়ন পরিষদে যেতে না হয়, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশে জন্ম নিবন্ধন ২৪ কোটি ৮৮ লাখ এবং মৃত্যু নিবন্ধন ৫৮ লাখ ১৯ হাজার, অথচ ২০২২ সালের আদমশুমারিতে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। তিনি বিডিআরআইএসকে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট’ উদ্যোগের প্রাথমিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন। গ্রাম সরকার ব্যবস্থা পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্তের কথাও তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।