Web Analytics

দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক দিন পর কানাডাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার গ্লেন বেককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কানাডার সঙ্গে একটি ‘বেশ ভালো’ চুক্তি হয়েছিল, কিন্তু তারা ওই সমঝোতায় না আসায় যুক্তরাষ্ট্র অন্য পথ বেছে নিতে পারে। ট্রাম্পের ভাষ্য, কানাডাকে আর ছাড় দেওয়া যাবে না এবং এবার শিক্ষা দেওয়ার সময় এসেছে।

গত শনিবার কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা। এসব শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। ক্ষতিগ্রস্ত ব্যবসা ও কর্মীদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপও নিয়েছে অটোয়া।

এর আগে কানাডার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা আগামী ১ জানুয়ারি কার্যকর হবে। কানাডার দাবি, মাঝারি ও ভারী যানবাহনের শুল্ক ছাড় বাড়াতে যুক্তরাষ্ট্রের অনীহা চুক্তি না হওয়ার অন্যতম কারণ। শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো বলেন, কানাডা প্রত্যাখ্যান করা প্রস্তাবের চেয়ে কম সুবিধাজনক চুক্তি পেতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।