Web Analytics

তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইসরাইলি দখলদারত্ব মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস। শুক্রবার ইস্তাম্বুলে আর-ফোর বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানান।

বিবৃতিতে চার দেশ বলেছে, ইসরাইলি নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের ধারণাকে আরও গভীর করেছে। তারা ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন পুনর্ব্যক্ত করেছে; পূর্ব জেরুজালেম হবে সেই রাষ্ট্রের রাজধানী। মন্ত্রীরা ইয়েমেনের হুতি গোষ্ঠীর অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির তীব্র নিন্দা জানান এবং সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

চার দেশের মন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করে জরুরি সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেন। তারা বৈধ নৌ চলাচলে বাধা দেওয়া পদক্ষেপের বিরোধিতা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুরোপুরি পুনরায় চালুর আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।