Web Analytics

বাংলাদেশে আবার ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

তিনি বলেন, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গত ১৭ বছরে মানুষ নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছে বলেও তিনি উল্লেখ করেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ স্থিতিশীলতার দিকে এগোলেও নতুন করে ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা দেখা যাচ্ছে বলে তার মন্তব্য।

বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন শামা ওবায়েদ। ইউনূস সরকারের সময়ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার খাতটি স্বাভাবিক করতে কাজ করছে এবং নিজস্ব সম্পদ ব্যবহার করে উৎপাদন বাড়ানো জরুরি। মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।