Web Analytics

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বেদেপল্লীর সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং গোয়ালকান্দি গ্রামের ফয়সাল বেপারী (২০)।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শামীম আল মামুম জানান, একটি মোটরসাইকেলে তারা গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন এবং উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারী গুরুতর আহত হন।

খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফয়সাল বেপারীকে ঢাকায় পাঠানো হলেও পথে তিনি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উজ্জ্বল বাড়ৈর মৃত্যু হয়। শনিবার তদন্ত শেষে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।