Web Analytics

যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত বিক্রম দোরাইস্বামীকে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। তিনি বর্তমান রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন এবং শিগগিরই বেইজিংয়ে দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা দোরাইস্বামী শেখ হাসিনার আমলে বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন এবং দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দোরাইস্বামী ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বেইজিংয়ে কাজ করেছেন এবং চীনের হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিখেছেন। তিনি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক বিভাগসহ বিভিন্ন সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র সেবায় যোগদানের আগে তিনি সাংবাদিক হিসেবে সংক্ষিপ্ত সময় কাজ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০২০ সালের সীমান্ত সংঘাতের পর ভারত ও চীনের সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে, যদিও সীমান্তে এখনো উভয় দেশের সেনা মোতায়েন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।