Web Analytics

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা নির্ধারণসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলা হয়। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসানের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। ১৭ আগস্ট এজাহারভুক্ত দুই আসামি মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তমালকে গ্রেপ্তারের পর মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিন। বিএনপির এক নেতা বলেন, তমাল প্রয়াত নুর সাঈদ সরকারের ভাতিজা হলেও বিএনপির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।