Web Analytics

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঘোষণা দেন যে সরকার শিক্ষাকে আর ব্যয়ের খাত হিসেবে নয়, রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে বিবেচনা করবে। তিনি বলেন, শিক্ষা হবে মানবসম্পদ উন্নয়নের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, তিন বছরের ‘ফিসক্যাল আপলিফট প্ল্যান’ প্রণয়ন করা হবে, যাতে বরাদ্দের পাশাপাশি ব্যয়ের গুণগত মানও উন্নত হয়। উন্নয়ন প্রকল্পগুলো স্কুল বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য করা হবে এবং অর্থ ছাড় মাইলস্টোনভিত্তিক করা হবে। তিনি স্বীকার করেন, গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়ন তহবিলের ৫৩ শতাংশ অব্যবহৃত ছিল।

ববি হাজ্জাজ আরও জানান, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা ও সাইবার নিরাপত্তা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে চালু, স্কুল অবকাঠামো উন্নয়ন এবং “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে শিক্ষাই হবে প্রধান হাতিয়ার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।