Web Analytics

বাহরাইনের একটি বন্দরে নোঙর করা একটি জাহাজে দুটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আঘাতের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সংস্থাটি জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে জাহাজ ত্যাগ করেছেন এবং কেউ হতাহত হননি।

ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি এখনও বন্দরে অবস্থান করছে এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রজেক্টাইলগুলোর উৎস বা ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এবং এখনো কেউ এর দায় স্বীকার করেনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।