ঢাকার মোহাম্মদপুর এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রোববার সড়কে ঘোরায় পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক ওরফে কালা ফারুককে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন মাইকিং করে জানান, চাঁদাবাজ ধরা হয়েছে এবং কাউকে চাঁদা না দিতে অনুরোধ জানান।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ফারুক ও তার সহযোগীরা বসিলা গার্ডেন সিটি এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিত। এসব ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুক আত্মগোপনে যান। পরে সমালোচনার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামুন জানান, ফারুক ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ এবং তাকে নিয়ে মাইকিং করার উদ্দেশ্য ছিল অন্য অপরাধীদের সতর্ক করা।
পুলিশ জানায়, এই উদ্যোগের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দেওয়া হয়েছে যে অপরাধ করলে কাউকে ছাড়া হবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।