Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা শুধু দেশের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যও গর্বের বিষয়। পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য ডন’-এর তথ্য অনুযায়ী, তিনি এক টেলিভিশন ভাষণে জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব তার প্রস্তাব গ্রহণ করে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইসলামাবাদে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে পাকিস্তান কূটনৈতিক বিচক্ষণতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতির পথে আনতে সক্ষম হয়েছে। তিনি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বাধীন দলের প্রশংসা করেন এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনিরের প্রচেষ্টারও প্রশংসা করেন, যিনি উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠা একটি দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।