Web Analytics

পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করায় বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাহোরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বৈঠকের পর সোমবার রাতে পাকিস্তান সরকার দলকে ম্যাচ খেলার অনুমতি দেয়। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

খবরে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই আইসিসির সবচেয়ে বেশি আয় হয়। পাকিস্তান যদি বয়কটের সিদ্ধান্তে অনড় থাকত, তবে সম্প্রচার, গেটমানি ও স্পন্সরসহ মোট ১৭ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১,৯৮৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়ত সংস্থাটি। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল।

পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় আইসিসি বড় আর্থিক সংকট থেকে বেঁচে গেছে এবং ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!