Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, তাঁর প্ল্যান ‘এ’ ব্যর্থ হয়েছে এবং প্ল্যান ‘বি’ আরও বড় ব্যর্থতা হবে। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, দ্রুত সামরিক বিজয়ের জন্য নেওয়া প্ল্যান ‘এ’ সফল হয়নি এবং পরবর্তী পরিকল্পনাও আরও খারাপ পরিণতি বয়ে আনবে। তিনি আরও জানান, ‘অনন্য চুক্তি’ করার সুযোগ আলোচনার শেষ রাউন্ডেই শেষ হয়ে গেছে।

আরাগচি বলেন, ‘ইসরাইল ফার্স্ট’ মানেই সবসময় ‘আমেরিকা লাস্ট’। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এই মন্তব্য ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্রের নীতির প্রতি ইরানের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং আলোচনার সুযোগ কার্যত শেষ হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।