Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য একটি বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর তেজগাঁও পশুর হাটে জামায়াতের বিশেষ সেবা বুথ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সেলিম উদ্দিন নগরবাসীকে আহ্বান জানান, কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে এবং শহর পরিষ্কার রাখতে সকলে দায়িত্বশীল ভূমিকা নিতে। তিনি বলেন, কোরবানি যেমন ইসলামের বিধান, তেমনি পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আগত ক্রেতাদের মধ্যে সচেতনতামূলক বিশেষ ময়লার ব্যাগ বিতরণ করা হয়। সেলিম উদ্দিন জানান, রাজধানীর আফতাবনগর, গাবতলীসহ বিভিন্ন পশুর হাটে একই ধরনের সেবা বুথ স্থাপন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।