Web Analytics

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানান। তিনি বলেন, প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন সম্মান ও সুরক্ষিত থাকা দরকার, তেমনি এই আন্তর্জাতিক জলপথে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

ওয়াং ই আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিক মহলের সর্বসম্মত স্বার্থ রয়েছে। তিনি চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনা শুরু করার প্রতি বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় চীন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।