Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে এবং এতে অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, হিজবুল্লাহ সদস্যদের খোঁজার অজুহাতে পুরো আবাসিক ভবন ধ্বংস করার কোনো যৌক্তিকতা নেই, কারণ সেখানে বহু সাধারণ মানুষ বসবাস করেন।

ট্রাম্প এই সংকট সমাধানে একটি নতুন কূটনৈতিক প্রস্তাবও দেন। তিনি বলেন, হিজবুল্লাহ দমনে ইসরাইলের চেয়ে সিরিয়াকে দায়িত্ব দেওয়া বেশি কার্যকর হতে পারে এবং তিনি ইসরাইলকে সেই পরামর্শ দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননে ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর ঘটনায় মার্কিন প্রশাসনের ভেতরে যে অস্বস্তি তৈরি হয়েছে, ট্রাম্পের মন্তব্যে তার প্রতিফলন দেখা গেছে। তবে তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক এখনও চমৎকার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।