Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে, যার প্রভাব কৃষি থেকে শিল্প—সব খাতেই পড়বে। বৃহস্পতিবার বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ নাগরিকেরা ইতোমধ্যেই বিভিন্ন ধরনের করের বোঝা বহন করছেন। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন খাতে নিয়মিত কর পরিশোধ করা হলেও নাগরিক সেবার উন্নয়ন দৃশ্যমান নয়। বিশেষ করে সড়ক অবকাঠামো ও যানজট নিরসনে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না, যদিও এসব খাতের উন্নয়নের জন্যই জনগণের কাছ থেকে কর আদায় করা হয়।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার একদিকে প্রিপেইড মিটারের মাসিক চার্জ কমানোর প্রচার করছে, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে দ্রব্যমূল্যের ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং সরকারের প্রতি এর নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।