Web Analytics

মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাড এলাকার ইনঅরবিট মলে থাকা নামাজের কক্ষ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ ও চাপের পর ভেঙে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হিজাব পরা দুই তরুণী কক্ষটি দেখান। সেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের কক্ষ এবং ওজুর নির্দিষ্ট স্থান ছিল।

গত ৩০ অক্টোবর ‘সকল হিন্দু সমাজ’ এক্সে ভিডিওটি শেয়ার করে আপত্তি জানায়। সংগঠনটির প্রশ্ন ছিল, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের যাতায়াত থাকা একটি পাবলিক শপিং মলে কেন শুধু নামাজের জন্য আলাদা জায়গা থাকবে। হিন্দুরা একইভাবে নিজেদের ধর্মীয় উপাসনা করতে পারবেন কি না, সেই প্রশ্নও তোলে তারা এবং কক্ষটি সরানোর দাবিতে মল চত্বরে বিক্ষোভ শুরু করে।

প্রতিবেদন অনুযায়ী, লাগাতার চাপ, বিক্ষোভ ও হুমকির মুখে নামাজের কক্ষটি ভেঙে ফেলা হয়। ৩১ অক্টোবর সকল হিন্দু সমাজ আরেকটি ভিডিও প্রকাশ করে কক্ষটির আগের ও পরের অবস্থা দেখায়। ভিডিওতে মেঝের টাইলস ভাঙা এবং পুরো জায়গাটি লণ্ডভণ্ড অবস্থায় দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের বড় শপিং মলে বিভিন্ন ধর্মের মানুষের প্রার্থনার জন্য নির্দিষ্ট কক্ষ রাখা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।