Web Analytics

রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার গভীর রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আমির আলী জানান, সেকান্দার স্ত্রী ও তিন সন্তান নিয়ে রামপুরা এলাকায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন ওরফে বুলেট মামুন, তার শালা হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারের ওপর হামলা চালায়। এর আগে সেকান্দার তাদের মাদক কার্যক্রমে বাধা দিয়েছিলেন, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।