Web Analytics

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রোববার, ৩০ আগস্ট রাতে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ সপ্তাহে হওয়া নতুন চুক্তিকে তিনি স্বাগত জানিয়েছেন।

গোর চুক্তিটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে বাংলাদেশের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তিনি ট্রাম্পের চাকরি সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

তবে কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের বিমান নেওয়া হবে কিংবা নতুন চুক্তির মোট মূল্য কত—এসব বিষয়ে গোর কোনো বিস্তারিত দেননি। তাঁর বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের শুল্ক চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ১ মে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করে, যার ব্যয় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।