Web Analytics

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার দিল্লিতে বিক্ষোভের সময় আবার আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌঁছালেও সেখানে দীর্ঘ সময় অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি।

নেহা বোরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাঁকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে। ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। সূত্র অনুযায়ী, প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাঁকে আটক করেছে।

শনিবার যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যেও তিনি আকস্মিকভাবে দিল্লিতে বিক্ষোভ করেন এবং পরে আটক হন। রোববার তিনি কৌশল পরিবর্তন করে বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানান। এরপর সেখানে পৌঁছে বিক্ষোভ করার পর রোববারও তাঁকে পুলিশ আটক করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।