Web Analytics

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দিল্লি সরকার কোরবানির ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, রাজধানী দিল্লিতে গরু, বাছুর, উট ও অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি সম্পূর্ণ বেআইনি। অনুমোদিত ও নির্ধারিত স্লটার হাউস ছাড়া খোলা জায়গা, রাস্তা বা প্রকাশ্যে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম অমান্য করলে ফৌজদারি মামলা ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির পর রক্ত বা বর্জ্য নর্দমা বা রাস্তায় ফেলা নিষিদ্ধ করা হয়েছে এবং এসব বর্জ্য শুধুমাত্র অনুমোদিত স্থানে ফেলতে হবে। এছাড়া রাস্তা বা অলিতে-গলিতে অবৈধভাবে পশুর বাজার বসানো ও কেনাবেচা বেআইনি ঘোষণা করা হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেকোনো লঙ্ঘন সরাসরি পুলিশ বা দিল্লি সরকারের উন্নয়ন বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে।

এই পদক্ষেপগুলো উৎসবের সময় জনস্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।